কম্পিউটার সোর্সের বিশেষ ছাড় ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির যুগপূর্তিতে প্রযুক্তি পণ্য কেনায় নতুন সুবিধা ঘোষণা করেছে প্রযুক্তি পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেড। এ সুবিধার আওতায় অ্যাপলের আইপ্যাড-২, স্যামসাং গ্যালাক্সি ট্যাব, নোটবুকসহ পাঁচ হাজারের বেশি উপহার দেওয়া হবে।গতকাল রোববার ঢাকায় কম্পিউটার সোর্সের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কম্পিউটার সিটির যুগপূর্তিতে বিভিন্ন পণ্যের ওপর নানা ধরনের ছাড় ও পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এ সময় কম্পিউটার সোর্সের ব্যবসায় ব্যবস্থাপক (বিপণন) জাহাঙ্গীর আলম বিভিন্ন ছাড় ও উপহারের কথা ঘোষণা করেন। তিনি জানান, যুগপূর্তিকে স্মরণীয় করে রাখতে কম্পিউটার সোর্সের প্রতিটি পণ্যের সঙ্গেই থাকছে নিশ্চিত উপহার। কম্পিউটার সোর্সের যেকোনো পণ্য কিনলেই একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। তাতে নিশ্চিত পুরস্কার পাওয়া যাবে। ছয় দিনের বর্ণাঢ্য অনুষ্ঠান চলাকালে আগারগাঁওয়ের কম্পিউটার সিটির কম্পিউটার সোর্স সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার থেকে ফুজি ৎ সু, ডেল, স্যামসাং, এইচপি ব্র্যান্ডের নোটবুক, সিএসএম পিসি ও লজিটেক হোম থিয়েটার কিনলে ক্রেতারা এ সুবিধা পাবেন। এসব সুবিধা থাকবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। —নিজস্ব প্রতিবেদক