গাণিতিক কম্পিউটার শিক্ষা \ লেখক: মোহাম্মদ আনিসুল ইসলাম \ দাম: ৬৫ টাকা \ পৃষ্ঠা: ১৩৫, প্রকাশক: হাসান বুক হাউস, ঢাকা।উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার সিলেবাসে যুক্ত হয়েছে সি প্রোগ্রামিং ভাষা। বিশেষ করে বর্তমানে গাণিতিক শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। এ বিষয়গুলোকে শিক্ষার্থীদের জন্য সহজে তুলে ধরা হয়েছে উচ্চমাধ্যমিক গাণিতিক কম্পিউটার শিক্ষা বইটিতে। বইটি লিখেছেন মোহাম্মদ আনিসুল ইসলাম। ৮ অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় পত্রের বইটিতে রয়েছে কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু পূর্ণনাম, যেসব নাম সাধারণত সংক্ষেপে ব্যবহূত হয়। রয়েছে ডিজিটাল লজিক নামক বিশেষ অধ্যায়, যেখানে রয়েছে এর বিস্তারিত বর্ণনা। এ ছাড়া কম্পিউটার হার্ডওয়্যার, স্প্রেডশিট বিশ্লেষণ, ডেটা প্রসেসিং ও সিস্টেম অ্যানালাইসিস, সি প্রোগ্রামিং ভাষা ইত্যাদি বিষয়ে রয়েছে বিস্তারিত আলোচনা। এ ছাড়া সি প্রোগ্রামিং ভাষায় লেখা বেশ কিছু প্রোগ্রামের সংকেত এবং এর ফলাফলও দেওয়া আছে বইটিতে। বিভিন্ন সমাধানের প্রয়োজনে রয়েছে আলাদা চিত্রসুবিধা। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বইটি বেশ কাজে লাগবে। —নিজস্ব প্রতিবেদক