প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানড্রয়েড-সমর্থিত স্মার্টফোন ছাড়া অ্যাপস ব্যবহার করা যায় না। ইচ্ছা করলে অ্যানড্রয়েডের অ্যাপস ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। ব্লুস্ট্যাকস অ্যাপ প্লেয়ার সফটওয়্যার দিয়ে অ্যানড্রয়েডের অ্যাপস কম্পিউটারে চালানো যায়। এটি চালাতে কমপক্ষে ৫১২ এমবি এইচডি গ্রাফিকস ভিডিও মেমরি লাগবে। এটি উইন্ডোজ এক্সপি ও এর বাকি সব সংস্করণ এবং ম্যাক অপারেটিং সিস্টেম সমর্থন করে। সফটওয়্যারটি www.bluestacks.com ঠিকানা থেকে নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। ইনস্টলের সময় কম্পিউটারে ইন্টারনেট সংযুক্ত থাকতে হবে। ইনস্টল সম্পন্ন হলে ডেস্কটপ থেকে Start BlueStacks চেপে সফটওয়্যারটি চালু করুন। এবার Top chart-এ ক্লিক করে পছন্দমতো অ্যাপ্লিকেশন বিনা মূল্যে নামিয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। মো. রাকিবুল হাসান