কম্পিউটারে নামিয়ে নিন অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। প্রতিনিয়ত নতুন নতুন অ্যাপ ছাড়া হয় অ্যান্ড্রয়েডের জন্য। গুগল প্লে স্টোরে ২০ লাখের বেশি অ্যাপ আছে। কিন্তু অনেক অ্যাপ নামাতে যথেষ্ট ডেটা খরচ করতে হয়। তারহীন ওয়াই-ফাই ইন্টারনেট সংযোগ থাকলে ভালো। কিন্তু মোবাইল ফোনের সীমিত ইন্টারনেট ডেটা প্যাকেজে কিছুটা ঝামেলাতেই পড়তে হয়। আর মুঠোফোনে ইন্টারনেট সংযোগ না থাকলে তো কথাই নেই। তবে চাইলে কম্পিউটারে নামিয়ে মুঠোফোনে নিয়ে দিব্যি চালানো যায় অ্যান্ড্রয়েড অ্যাপ।

অ্যাপ আইডি কপি করুন

https://play.google.com ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ফোনের সঙ্গে যে গুগল অ্যাকাউন্টটি আছে, সেটি দিয়ে লগ-ইন করুন। কম্পিউটার থেকে নামানো অ্যাপ অনেক সময় ফোনের উপযোগী না-ও হতে পারে। সেটি নিশ্চিত করতেই নির্দিষ্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন করা জরুরি। এবার যে অ্যাপটি নামাতে চান সেটির আইডি বা পুরো ওয়েব ঠিকানা কপি করে নিন। মনে করুন প্রথম আলোর অ্যান্ড্রয়েড অ্যাপটি কম্পিউটারে নামাতে চান, তাহলে https://play.google.com/store/apps/details?id=com.mcc.prothomalo এমন একটি ঠিকানা পাবেন। লক্ষ করুন এখানে ‘?id=’ এর পরে অ্যাপ আইডি হিসেবে ‘com.mcc.prothomalo’ দেওয়া আছে। আপনি চাইলে অ্যাপের পুরো ঠিকানা কিংবা শুধু অ্যাপ আইডি কপি করে নিতে পারেন।

ফোনে স্থানান্তর

http://apps.evozi.com/apk-downloader ঠিকানার ওয়েবসাইটে গিয়ে সেই অ্যাপটির ঠিকানা বা আইডি এই ওয়েবসাইটের Package name or Google Play URL ঘরে পেস্ট করে দিন। এবার নিচে Generate Download Link বোতামে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করলে Click here to download লেখা নতুন বোতাম দেখা যাবে। ক্লিক করে অ্যাপের apk ফরম্যাটের ফাইল নামিয়ে নিন। এবার সেটি ডেটা কেবলের মাধ্যমে ফোনে কপি করে নিয়ে ইনস্টল করুন। 

রাকিবুল হাসান