কম্পিউটারে বৈশাখী সুবিধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষের শুরুতেই সিএসএম বৈশাখী পিসিতে বিশেষ সুবিধা দিচ্ছে কম্পিউটার সোর্স। প্রতিটি কম্পিউটারের সঙ্গে থাকছে লজিটেক কি-বোর্ড ও মাউস। একই ব্র্যান্ডের পিসি-৩ মডেল হালনাগদ করা হলেও দাম কমানো হয়েছে। এর দাম এখন ২৪ হাজার ৯০০ টাকা। এর সঙ্গে দেওয়া হচ্ছে ১৮.৫ ইঞ্চি মনিটর। পেন্টিয়াম ডুয়াল কোর ৩ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক থাকছে এখন। পিসির সঙ্গে টি-শার্ট, বিজয় বাংলা সিডি ইত্যাদি উপহার থাকছে। —বিজ্ঞপ্তি