কম্পিউটারের গতি বাড়াবে যে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশেষ অপটিক্যাল ডিভাইসের ব্যবহারে কম্পিউটার হবে দ্রুতগতির
বিশেষ অপটিক্যাল ডিভাইসের ব্যবহারে কম্পিউটার হবে দ্রুতগতির

আপনার কম্পিউটারটি কি ধীরগতিতে চলছে? ভবিষ্যতে কম্পিউটারের গতি নিয়ে মোটেও দুশ্চিন্তা করতে হবে না। সম্প্রতি মার্কিন গবেষকেরা দাবি করেছেন, তাঁরা এমন একটি অপটিক্যাল ডিভাইস তৈরি করেছেন, যা নতুন প্রজন্মের শক্তিশালী ও দ্রুতগতির কম্পিউটার তৈরিতে কাজে লাগানো যাবে। যন্ত্রটি কম্পিউটারকে যথেষ্ট শীতলও রাখবে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আলোর শক্তিতে চলতে সক্ষম অপটিক্যাল ডিভাইসটি তৈরির দাবি করেছেন। তাঁদের দাবি, এই অপটিক্যাল ডিভাইসটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ উপাদান।
‘নেচার ফিজিকস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণাসংক্রান্ত নিবন্ধটি।
গবেষক লান ইয়াং জানিয়েছেন, ‘আমরা মনে করি, এই উদ্ভাবন ইলেকট্রনিকসহ নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে।’
এদিকে, গবেষকেরা জানিয়েছেন, সিলিকন চিপের ওপর দুটি ডোনাট আকৃতির অপটিক্যাল রেজোনেটর বসিয়ে এই অপটিক্যাল ডায়োড তৈরি করেছেন তাঁরা।
গবেষকেদের দাবি, ‘আমাদের রেজোনেটরের আকৃতি এতটাই ক্ষুদ্র যে তা সহজেই কম্পিউটার ও ভবিষ্যতের অপটিক্যাল ইনফরমেশন প্রসেসরে ব্যবহার করা যাবে।’