কম্পিউটারের জন্য ছোট্ট একটি সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইরাস ও অপ্রয়োজনীয় ফাইলের আধিক্যে কম্পিউটারের গতি অনেক সময়ই কমে যায়। ফলে কম্পিউটারের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। ‘স্পিড ইট আপ’ নামের একটি সফটওয়্যার দিয়ে ইচ্ছে করলে আপনি কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারেন। মাত্র ২ মেগাবাইটের এই সফটওয়্যারটি পাওয়া যাবে www.speeditupfree.com ঠিকানার ওয়েবসাইটে। সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করার পর চালু করুন। এখন Speedup computer now অপশনে ক্লিক করে কম্পিউটারের গতি বাড়িয়ে নিতে পারবেন। ইন্টারনেট ব্যবহারের ফলে কম্পিউটারে যেসব অপ্রয়োজনীয় ফাইল তৈরি হয়ে গতি কমিয়ে দেয়, সেগুলো মুছতে Internet cleanup অপশনে ক্লিক করুন। র্যামের কতটুকু জায়গা ব্যবহূত হয়েছে, কতটুকু খালি আছে ইত্যাদিসহ র্যামের সব তথ্য সফটওয়্যারটি খুললেই স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এ সফটওয়্যারটি দিয়ে অতি দ্রুত ও সহজে ডিস্ক ডিফ্রেগমেন্ট করতে পারবেন। খালেদ মাহমুদ খান