কম্পিউটারের দক্ষতা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের কাজ করার দক্ষতা বাড়ানোর ব্যাপারে কিছু বিষয়ে নজর রাখা দরকার। এ জন্য কী করবেন আর কী করবেন না—তা নিচে দেওয়া হলো।  অযাচিত সফটওয়্যার ইনস্টল করবেন না। কাজ শেষ হয়ে গেলে যেসব সফটওয়্যার আপাতত আর কাজে লাগবে না, সেগুলো মুছে ফেলুন (আনইনস্টল)। সপ্তাহে অন্তত একবার ডিস্ক ডিফ্রাগমেন্টার চালান। বিশ্বস্ত একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন এবং নিয়মিত হালনাগাদ করুন। একাধিক অ্যান্টিভাইরাস থাকলে কম্পিউটারের গতিকে শ্লথ করে দেয়। ফোল্ডার অপশনে গিয়ে অপ্রয়োজনীয় ফাইল মুছে দিন। এর জন্য Folder option\view\hide protected-এ গিয়ে operating system file-এর টিক চিহ্ন তুলে দিন। এবার কম্পিউটারের যেকোনো ড্রাইভে যান। এরপর দেখুন system volume information নামে একটা ফোল্ডার আছে। এর মধ্যে থাকা change.log নামের ফাইল ছাড়া সবকিছু মুছে ফেলুন (ডিলিট)। এবার Start\run-এ গিয়ে লিখুন %temp% এরপর OK করুন। দেখবেন অনেক ফাইল ও ফোল্ডার এসেছে। এগুলো মুছে ফেলুন (ডিলিট)। কম্পিউটারের সিস্টেম ড্রাইভের (সাধারণত C:\) জায়গা বাড়বে। এরপর Windows\temp-এ যান। এর ভেতরের সবকিছু মুছে ফেলুন (ডিলিট)। প্রতিটি ড্রাইভে কমপেক্ষ ১৫ শতাংশ জায়গা খালি রাখুন।  কম্পিউটারে ডিস্ক, পেনড্রাইভ যা-ই ঢোকান না না কেন, অবশ্যই খোলার আগে ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে পরীক্ষা করে নেবেন। —প্রতিবেদক