কম্পিউটেক্স ২০১২-এ আসুসের ‘বেস্ট চয়েজ’ পুরস্কার লাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি শেষ হওয়া এশিয়ার সর্ববৃহৎ ও বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ কম্পিউটার মেলা কম্পিউটেক্স ২০১২-এ বেস্ট চয়েজ কমিটির বিচারে আসুসের ছয়টি পণ্য ‘বেস্ট চয়েজ’ পুরস্কার পেয়েছে। আসুস ট্রান্সফর্মার প্যাড ইনফিনিটি সিরিজ কম্পিউটার ও সিস্টেম বিভাগে এবং আসুস প্যাডফোন স্মার্ট হস্তচালিত পণ্য বিভাগে গোল্ডেন পুরস্কার পায়। গ্রিন আইসিটি পুরস্কার পায় আসুসের ইবি১০৩৩ই পিসি নেটটপ। আর ডিসপ্লে ও ডিজিটাল এন্টারটেইনমেন্ট বিভাগে পুরস্কার পেয়েছে আসুসের পি১ পোর্টেবল এলইডি প্রজেক্টর আসুস ও!প্লে স্মার্ট টিভি সেট টপ বক্স। এ ছাড়া আসুসের থ্রি-ইন ওয়ান ডুয়াল-ব্যান্ড এন৪৫০ ইথারনেট এডাপ্টর কমিউনিকেশন পুরস্কার লাভ করে। —বিজ্ঞপ্তি