ইওয়ানে সদ্য শেষ হওয়া এশিয়ার সর্ববৃহৎ কম্পিউটার মেলা ‘কম্পিউটেক্স তাইপে ২০১৩’-এ আসুসের পণ্য একাধিক পুরস্কার অর্জন করেছে। সর্বমোট আসুসের তিনটি পণ্য বেস্ট চয়েজ পুরস্কার এবং ১১টি পণ্য কম্পিউটেক্স ডিঅ্যান্ডআই পুরস্কার লাভ করে। এর মধ্যে, আসুস টাইচি দুই পর্দার আলট্রাবুক এককভাবে বেস্ট চয়েজ অব দ্য ইয়ার, বেস্ট চয়েজ গোল্ডেন এবং কম্পিউটেক্স ডিঅ্যান্ডআই গোল্ড পুরস্কার পায়। এটা এই বছর কোনো একক পণ্যের সবচেয়ে বেশি পুরস্কার পাওয়ার ঘটনা।পুরস্কার প্রদান অনুষ্ঠানটি তাইপে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়, সেখানে তাইওয়ানের রাষ্ট্রপতি মা ওয়াইং-জিউ আসুসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেরি শিনের হাতে পুরস্কার তুলে দেন। —বিজ্ঞপ্তি