কম্বল জানাবে শরীরের তথ্য (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীর শরীরের রক্তচাপ, তাপমাত্রা ও তাঁর নড়াচড়া পর্যবেক্ষণ করার জন্য তার গায়ের ওপর রাখা কম্বলটিই যথেষ্ট হবে। সম্প্রতি টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘ব্ল্যাঙ্কি’ নামের এমনই একটি স্মার্ট ব্ল্যাঙ্কেট বা কম্বলের নকশা করেছেন যা রোগীর শরীরের তথ্য রিয়েল টাইমে মনিটর করতে পারে। খবর রয়টার্সের।‘ব্ল্যাঙ্কি’র নকশাকারী কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক রুডলফ এল-খাউরি জানিয়েছেন, ব্ল্যাঙ্কি সাধারণ কম্বলের মতই। চিকিত্সার কাজে উপযোগী কম্বল হলেও এর কোনো বাড়তি ঝামেলা নেই। আরেক নকশাবিদ ক্যারোল মুখাইবার জানিয়েছেন, আমরা ব্ল্যাঙ্কির দ্বিতীয় সংস্করণ নিয়ে কাজ করছি। স্লিপ ডিজঅর্ডারে যারা ভোগেন তাদের ঘুমের মধ্যে নড়াচড়ার বিষয়টি এ কম্বল মনিটর করতে পারবে। এ কম্বলটিতে ১০৪ টি ফেব্রিক সেন্সর ব্যবহার করা হয়েছে, যা ফুলের মত নকশায় সাজানোর ফলে পুরো কম্বলেই একটি নেটওয়ার্ক তৈরি করতে পারে। এ কম্বলের সঙ্গে যুক্ত একটি সুতার সাহায্যে রিয়েল টাইমে কম্পিউটারে তথ্য দেখাতে সক্ষম হবে ব্ল্যাঙ্কি। গবেষক রুডলফ বলেন, মানুষের দৈনন্দিন ক্ষেত্রে প্রযুক্তি স্থান করে নিয়েছে। আগামীতে ব্ল্যাঙ্কির মত প্রযুক্তিকে মানুষের কাজে লাগানোর জন্য আমরা কাজ করছি।