কম্বল-বালিশে সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মীয়স্বজন হয়তো নবজাতকের জন্য উপহার দিয়েছেন নরম ও ভারী লেপ বা তুলতুলে কম্বল ও বালিশ। মা-বাবা মনে করছেন, এগুলো তো শিশুটির শীত নিবারণের জন্য ব্যবহার করা যেতেই পারে।
কিন্তু মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের পরামর্শ, এসব ব্যবহারে সতর্ক হওয়া উচিত। কারণ, অসাবধানতায় বাতাসের অভাবে শ্বাস বন্ধ হয়ে শিশুর আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। মা-বাবা হয়তো ভালো উদ্দেশ্য নিয়েই নবজাতককে দিচ্ছেন পুরু শীতের কাপড়। কিন্তু এতে শিশুর ‘নিরাপদ ঘুম’ নিশ্চিত হচ্ছে না। তাই বড় আকারের নরম বালিশ ও খেলনাজাতীয় জিনিসপত্র শিশুদের ঘুমানোর জায়গা থেকে দূরে রাখা প্রয়োজন। পেডিয়াট্রিকস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আইএএনএস।