করপোরেট ক্রেতাদের নিয়ে তোশিবার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট ক্রেতাদের সামনে তোশিবার তৈরি সবচেয়ে হালকা ল্যাপটপ কম্পিউটার তুলে ধরা হলো। গত বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত এ অনুষ্ঠানে তোশিবার প্রোটিজি জেড৮৩০ আলট্রাবুক ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ারও ঘোষণা দেওয়া হয়। মাত্র ৮.৩ মিলিমিটার পুরু এই কম্পিউটারে আছে ১৩ ইঞ্চি মনিটর। এর ওজন মাত্র এক কেজি ১২০ গ্রাম।অনুষ্ঠানে তোশিবার পণ্য সম্পর্কে ধারণা দেন তোশিবা সিঙ্গাপুর লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক ম্যাক্স লি। এতে উপস্থিত ছিলেন তোশিবা সিঙ্গাপুরের ঊর্ধ্বতন কর্মকর্তা মারি লিম, এস ই হুনসহ অনেকে। এই অনুষ্ঠানে ‘অটো কিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ নামের সফটওয়্যার তৈরির জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে তোশিবার ডিজিটাল ক্যামেরা, মাউস ইত্যাদি দেখানো হয়।স্মার্টের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হচ্ছে প্রযুক্তিপণ্য। তোশিবার নতুন এই ল্যাপটপ তারই একটি উদাহরণ। আমরা সব সময় ক্রেতাদের চাহিদাকে প্রধান্য দিয়ে প্রযুক্তিপণ্য সরবরাহ করি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’—ইমাম হাসান