করপোরেট গ্রাহকদের জন্য আয়োজন
প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘স্যামসাং করপোরেট নাইট’। গত বুধবার ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এতে করপোরেট পর্যায়ে স্যামসাংয়ের প্রযুক্তিপণ্য ব্যবহারকারী বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি। তিনি বাংলাদেশে স্যামসাংয়ের বিভিন্ন প্রযুক্তিপণ্য ব্যবহারের একটি চিত্র তুলে ধরেন। একই সঙ্গে বিভিন্ন পণ্যের ব্যবহারিক নানা দিক উপস্থাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের করপোরেট মহাব্যবস্থাপক আবুল বাশার মোহাম্মদ, স্যামসাং ইলেকট্রনিকসের ব্যবস্থাপক এনামুল হক, মো. আল ফুয়াদসহ অনেক। এতে স্যামসাং পণ্যের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। সবশেষেসংগীতশিল্পী বাপ্পা মজুমদার একক সংগীত পরিবেশন করেন। —নিজস্ব প্রতিবেদক