করপোরেট নির্বাহীদের জন্য ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করপোরেট নির্বাহীদের উপযোগী ফুজিৎসুর নতুন একটি ল্যাপটপ কম্পিউটার বাজারে এসেছে। দ্বিতীয় প্রজন্মের কোর আই থ্রি প্রসেসরসহ লাইফবুক এলএইচ৭৭২ মডেলের এই ল্যাপটপে আছে দাপ্তরিক সব কাজ করার পাশাপাশি হাইডেফিনেশন মানের গেম খেলার ও চলচ্চিত্র দেখার সুবিধা। এতে আছে ১৪ ইঞ্চির প্রশস্ত পর্দা, ব্লুটুথ৪, ইউএসবি থ্রি পোর্ট, এইচডি ওয়েব ক্যাম ইত্যাদি। কম্পিউটার সোর্সের আনা এ কম্পিউটারের দাম ৮৩ হাজার টাকা। —বিজ্ঞপ্তি