কর্মকর্তাদের যোগাযোগের জন্য 'ইনফো-সরকার' অ্যাপ
সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক যোগাযোগে ‘ইনফো-সরকার’ নামে একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। এই অ্যাপ ব্যবহার করে এখন থেকে ইন্টারনেটের মাধ্যমে সার্বক্ষণিক বিনা মূল্যে কথা বলতে পারবেন সরকারি কর্মকর্তারা। বিশেষ এই অ্যাপে আরও থাকছে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, স্বয়ংক্রিয়ভাবে অবস্থান দেখানো এবং নিজ নিজ বিভাগের নথি সংগ্রহ ও সংরক্ষণের সুবিধা।
সরকারি কর্মকর্তাদের সহজ ও নিরাপদ মাধ্যমে যোগাযোগ নিশ্চিত করতে সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ সিস্টেমস এই অ্যাপ তৈরি করছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে (বিসিসি ভবন) এ-সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি হওয়ার সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, ইনফো-সরকারের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল, হেড অব গ্লোবাল সেলস রায়হান হোসেনসহ অনেকে।
বিজ্ঞপ্তি