কল অব ডিউটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেইড রিকি
জেইড রিকি

বর্তমানে গেমের দুনিয়াতে শুটিং গেম হিসেবে জনপ্রিয় হলো কল অব ডিউটি৷ এ সিরিজের সব গেমই গেমারদের প্রিয়৷ ২০০৩ সালের অক্টোবরে গেমটির প্রথম সংস্করণ বের হয়৷ গেমটি এক বা একাধিক গেমার—দুভাবেই খেলা যায়৷ প্রায় একাধিক নির্মাতার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেমটি প্রকাশ করেছে অ্যাকটিভিশন৷ আগের গেমগুলো থার্ড পারসন শুটিং গেম হিসেবে খেলা গেলেও গেমটির সাম্প্রতিক সংস্করণগুলো মূলত ফার্স্ট পারসন শুটিং গেম৷ কল অব ডিউটি কম্পিউটার, প্লে-স্টেশন এবং এক্সবক্স ছাড়াও আরও বিভিন্ন মাধ্যমে খেলা যায়৷ কল অব ডিউটি গেমটির ১৮তম সংস্করণ হলো কল অব ডিউটি: গোস্ট৷ কল অব ডিউটির নির্মাতা হলেন জেইড রিকি৷ ছোটবেলা থেকেই তাঁর ছিল বই পড়া আর বিভিন্ন দেশের যুদ্ধের চলচ্চিত্র দেখার ঝোঁক৷ বই পড়তে পড়তেই একসময় তিনি আবিষ্কার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিিন৷ এগুলো তাঁর মনে ধরে যায়৷

কল অব ডিউটির প্রতিটি পর্বই জনপ্রিয়
কল অব ডিউটির প্রতিটি পর্বই জনপ্রিয়

স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করার পর অ্যাকটিভিশন গ্রুপে যোগ দেন৷ প্রথম থেকেই তাঁর ইচ্ছা ছিল অদ্বিতীয় সৈনিক বানানোর৷ সেভাবে তিনি কাজ করেও যান৷ ২০০৩ সালে গেমটির প্রথম সংস্করণ বের হওয়ার পর তিনি চিন্তা করেন, একজন সৈনিক এতগুলো শত্রুকে একা ধ্বংস করবেন, ব্যাপারটা খুব হাস্যকর৷ তাই পরের সংস্করণগুলোতে তিনি দুই থেকে পাঁচজনের একটি সংঘবদ্ধ দলকে গেমে যোগ করেন৷ এরপর গেমটি ব্যাপক সাফল্য নিয়ে আসে৷
২০০৩ সালে এই গেমটি বছরের সেরা পুরস্কার পায়৷ মডার্ন ওয়ারফেয়ার এবং ব্ল্যাক অপস সংস্করণ কল অব ডিউটি সিরিজের সবচেয়ে জনিপ্রয়৷ ২০১৩ সালে মুক্তি পাওয়া কল অব ডিউটিঃ গোস্ট গেমটি শুটিং গেমের মধ্যে কিছু ভিন্নতা এনেছে৷ অস্ত্র ব্যবহারে ভিন্নতা ও নতুন বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে এই গেমটিতে৷ গেমটির গ্রাফিক্স ও শব্দশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর৷ কল অব ডিউটি গেমটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো এটি বেশ কয়েকজন গেমার নেটওয়ার্কে যুক্ত হয়ে খেলতে পারেন৷ প্রায় প্রতিটি সংস্করণে বিভিন্ন ধরনের চমক থাকে এ গেমে৷