কল এলে আকার বদলাবে মুঠোফোন! (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল ফোন বেজেই চলেছে অথচ আপনি টের পাচ্ছেন না বা কল এসেছে কী-না তা বুঝতে পারছেন না? গবেষকেরা সম্প্রতি এমন একটি নমনীয় স্মার্টফোন স্ক্রিন উদ্ভাবন করেছেন যা মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভিন্নরকমের সংকেত দিতে পারে। গবেষকেরা জানিয়েছেন, কল বা বার্তা এলে স্মার্টফোনের স্ক্রিনটি কুঁকড়ে ভাঁজ হয়ে থাকবে বা লাফালাফি করতে থাকবে।বর্তমানে মোবাইল ফোনে কল বা বার্তা এলে ভাইব্রেশন বা রিং টোনের মাধ্যমে তা ব্যবহারকারী টের পান। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ‘মোরফোন’ নামের নমনীয় স্মার্টফোন স্ক্রিনটি তৈরিতে কাজ করছেন। গবেষকেরা জানিয়েছেন, এখনও প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে স্মার্টফোনের নতুন এ প্রযুক্তি। বিশেষ মেমোরি চিপের সাহায্যে তৈরি এ প্রযুক্তিটি ইলেকট্রনিক সংকেত পেলে কুঁকড়ে ভাঁজ হয়ে যায় বা লাফাতে থাকে।