কলকাতা পথের খবর মুঠোফোনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার পথঘাটের খবর এবার পাওয়া যাবে মুঠোফোনে। কোন পথ অবরোধ হয়েছে, কোন পথে যানজট, কোন পথে দুর্ঘটনা অথবা কোন পথে সভা-সমিতি চলছে ইত্যাদি তথ্য এবার দেবে কলকাতার একটি সংস্থা। ফলে মোবাইলের সৌজন্যে এসব তথ্য জেনে মানুষ বিকল্প পথে চলার সুযোগ পাবে। কলকাতা পুলিশের সঙ্গে কলকাতার একটি বেসরকারি সংস্থা চালু করেছে এই সেবা। এক রুপি খরচ মাধ্যমে একটি এসএমএস করে পছন্দের রাস্তার অবস্থান জানতে চাইলেই মিলবে তড়িঘড়ি উত্তর। —অমর সাহা, কলকাতা