কলকাতা পুলিশের সাইবার গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ মোকাবিলা করার পাশাপাশি এবার যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলা করার জন্য কলকাতা পুলিশ তৈরি করছে একটি সাইবার ল্যাব বা গবেষণাগার। এটি তৈরি করতে সার্বিক সহযোগিতা করছে ভারতের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ—ন্যাসকম। এই গবেষণাগারে বসানো হচ্ছে উচ্চক্ষমতার রাডার। ফলে আগুন বা প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনায় আটকে পড়া মানুষকে উদ্ধার করা সহজ হবে। এ জন্য আনা হয়েছে বিশেষ ধরনের মাস্ক, মই ও অন্যান্য সামগ্রী। এ কাজে সহায়তার জন্য ন্যাসকমের দুইজন কর্মকর্তাও নিয়োজিত থাকবেন এখানে। তাঁরাই প্রশিক্ষণ দেবেন পুলিশ, সরকারি আইনজীবী ও সাইবার গোয়েন্দাদের। আগামীকালএই সাইবার গবেষণাগারের উদ্বোধন হওয়ার কথা। —অমর সাহা, কলকাতা