কলকাতা পুলিশের সাইবার ল্যাব চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ মোকাবিলা করার জন্য এই প্রথম কলকাতা পুলিশ তৈরি করেছে সাইবার ল্যাব। গত মঙ্গলবার এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাইবার ল্যাব চালুর ফলে এবার আর সাইবার অপরাধ তদন্তের জন্য ভারতের অন্ধ্রপ্রদেশের রাজধানী হায়দরাবাদের ফরেনসিক ল্যাবে যেতে হবে না। কলকাতায় এই ল্যাবেই তদন্ত করা যাবে সব ধরনের সাইবার অপরাধের।এটি তৈরি করতে সার্বিক সহযোগিতা করেছে ন্যাসকম বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ। এ লক্ষ্যে কলকাতার লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে স্থাপন করা হয়েছে উচ্চপ্রযুক্তির র‌্যাডার। এটি ভারতের অষ্টম সাইবার ল্যাব। তবে অন্যান্য ল্যাবের তুলনায় এখানে বসানো হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। —অমর সাহা, কলকাতা