কলকাতা শহরে ডিজিটাল মানচিত্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বাইরের মানুষ এবং পর্যটকদের শহরের রাস্তাঘাট চেনানোর জন্য মানচিত্র চালু করেছে। গত সপ্তাহে কলকাতা পুলিশের প্রধান কার্যালয় লালবাজারে এই প্রকল্পের উদ্বোধন করেন কলকাতার পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তী। একই দিন অনলাইনের মাধ্যমে গাড়ির জরিমানা পরিশোধ করার ব্যবস্থাও চালু করা হয়েছে। ইন্টারনেটে কলকাতা পুলিশের সাইটের মাধ্যমে শহরের কোন জায়গা থেকে কোন জায়গায় গাড়ি নিয়ে যাওয়া যাবে, কিংবা পায়ে হেঁটে যেতে হবে কি না ইত্যাদি তথ্য জানা যাবে।‘কেস ডিটেলস অ্যান্ড পেমেন্ট’ বিভাগে ব্যক্তিগত গাড়ির নামে ট্রাফিক পুলিশের খাতায় ওঠা অভিযোগগুলো জানা যাবে। —অমর সাহা, কলকাতা