কলকাতার বাজারে সস্তার মুঠোফোন
মুঠোফোন নির্মাতা স্কাই কলকাতার বাজারে নানারকম সুবিধাসহ সস্তার মুঠোফোন বাজারে ছেড়েছে। গত মঙ্গলবার বিকেলে কলকাতার একটি হোটেলে মুন-২ নামের এই মুঠোফোনটি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়েন বলিউডতারকা জেরিন খান। অনুষ্ঠানে স্কাই মোবাইল প্রাইভেট লিমিটেডের প্রধানি নির্বাহী কর্মকর্তা রাইস কুরেশি জানান, মুন-২ নামের এই মুঠোফোনটির দাম ৮৯৯ রুপি। এতে রয়েছে দুটি সংযোগ ব্যবহারের সুবিধা। এ ছাড়াও আছে এফএম রেডিও, ভিডিও দেখা, শব্দ ধারণের সুবিধা। একবার চার্জ করলে এর ব্যাটারি সাত দিন চলে। রাইস কুরেশি বলেছেন, এখন এই সেটটি তৈরি হচ্ছে হংকংয়ে। আগামী বছর থেকে এর উৎপাদন শুরু হবে কলকাতার অদূরে নরেন্দ্রপুরে তাঁদের নিজস্ব কারখানায়। এই সেটসহ অন্যান্য সস্তার মুঠোফোন এর মধ্যে তাঁরা বাংলাদেশ, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু করেছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি ই-বাজ নামে ল্যাপটপ কম্পিউটার বাজারে ছাড়ছে ১২ হাজার ৯০০ রুপিতে। —অমর সাহা, কলকাতা