কলকাতার সড়কে সিসিটিভি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতা শহরের যানজট এড়াতে এবার কলকাতা পুলিশ শহরের গুরুত্বপূর্ণ ১৮টি সড়কের মোড়ে বসিয়েছে সিসিটিভি। আর এই অত্যাধুনিক সিসিটিভি নিয়ন্ত্রিত হচ্ছে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার থেকে। এর দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবাশীষ রায়। এই সিসিটিভি বসানোর ফলে পুলিশ দ্রুত নিয়ন্ত্রণ করতে পারছে যানবাহন চলাচল। অবাঞ্ছিত কোনো যানবাহন বা ট্রাক যাতে যখন-তখন ঢুকতে না পারে, সে দিকেও লক্ষ রাখছে পুলিশ। ২৪ ঘণ্টাই খোলা রাখা হচ্ছে এই টিভি। যানজট দেখা গেলে তা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গে সঙ্গে নির্দেশও দেওয়া হচ্ছে লালবাজার পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে। তাই এখন এই সিসিটিভি বসানোর ফলে কলকাতার যানজট অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। —অমর সাহা, কলকাতা