কলকাতায় আজ থেকে প্রযুক্তি মেলা ইনফোকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে তথ্যপ্রযুক্তির অন্যতম বড় মেলা ‘ইনফোকম’ শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে কলকাতার সল্টলেক স্টেডিয়াম চত্বরে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী কম্পিউটার মেলার। অষ্টমবারের মতো আয়োজিত এ মেলায় এবার যোগ দিচ্ছে দেশ-বিদেশের প্রায় এক হাজার প্রতিনিধি। এ ছাড়া বিভিন্ন দেশের দুই শতাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা যোগ দিচ্ছে মেলায়। মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে বিভিন্ন সেমিনারের। এসব সেমিনারে যোগ দিতে আসছেন বিদেশি প্রতিনিধিরাও। মেলার মূল আয়োজক আনন্দবাজার গোষ্ঠীর বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস ওয়ার্ল্ড’। —অমর সাহা, কলকাতা