কলকাতায় উইপ্রোর দ্বিতীয় তথ্যপ্রযুক্তি পার্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় এবার তৈরি হচ্ছে তথ্যপ্রযুুক্তি প্রতিষ্ঠান উইপ্রোর দ্বিতীয় তথ্যপ্রযুক্তি পার্ক। কলকাতার উপনগর রাজারহাটে ৫০ একর জমির ওপর গড়ে উঠবে এই পার্ক। ১৮ মাসের মধ্যেই এখানে শুরু হবে নির্মাণকাজ। এ জন্য প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে এক হাজার কোটি রুপি। এই তথ্যপ্রযুক্তি পার্ক নির্মিত হলে এখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজি নববর্ষের প্রথম দিনেই অধিগ্রহণ করা জমির প্রথম কিস্তির ক্ষতিপূরণের অর্থ দেন। —অমর সাহা, কলকাতা