কলকাতায় চতুর্থ প্রজন্মের ইন্টারনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণাটক এবং কেরলের পর এবার কলকাতায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান ভোডাফোনের চতুর্থ প্রজন্মের (ফোর-জি) ইন্টারনেট সেবা চালু করেছে। গত সোমবার কলকাতার পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেন। তিনি বলেন, কলকাতাকে এই পরিষেবার আওতায় নিয়ে আসায় এ রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। শুরুতে সেবাটি চালু হয়েছে কলকাতার বিবাদী বাগ, পার্কস্ট্রিট, আলিপুর, বালিগঞ্জ, সল্টলেক সেক্টর ফাইভ, বিমানবন্দর এবং ইএম বাইপাস এলাকায়। গোটা শহরে চলতি বছরের জুন মাস থেকে সেবাটি পাবেন গ্রাহকেরা। ভোডাফোন সংস্থার প্রধান পরিচালন কর্মকর্তা নবীন চোপড়া বলেন, এই চতুর্থ প্রজন্মের ইন্টারনেটে ডাউনলোড এবং আপলোডে গতি অনেক বেড়ে যাবে। নতুন যাত্রা উপলক্ষে আগামী তিন মাসে ৭ হাজার ৫০০টি হিন্দি ও বাংলা ছবি বিনা মূল্যে দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।