কলকাতায় টেলিভিশনেই ইন্টারনেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে ইন্টারনেট। ভারতের পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্যের কলকাতায় এ প্রযুক্তি চালু করেছে টাটা টেলিসার্ভিস। নাম দেওয়া হয়েছে ‘ডায়ালগ’। এই প্রযুক্তি চালুর ফলে টেলিভিশনের পর্দায় দেখে নেওয়া যাবে কোনো ই-মেইল এসেছে কিনা। টেলিভিশনেই করা যাবে চ্যাট। টেলিভিশন সেটেই মিলবে ইন্টারনেট ব্যবহারের যাবতীয় সুবিধা।গত বৃহস্পতিবার কলকাতার একটি অভিজাত হোটেলে এই নয়া পরিষেবার উদ্বোধন করেন টাটা টেলিসার্ভিসের ন্যাশনাল সেলসের প্রধান অভিজিত্ সান্যাল। তিনি বলেছেন, ‘টাটা ফোটন ইন্টারনেট প্রযুক্তি’র সাহায্য নিয়ে শহরের যেকোনো গ্রাহক টেলিভিশনের পর্দায় সেসব কাজ করতে পারবে, যা এত দিন করে আসছে কম্পিউটারের পর্দায়। —অমর সাহা, কলকাতা