কলকাতায় ডিজিটাল কেব্ল সেবা আগামী বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনালগ থেকে ডিজিটাল প্রযুক্তিতে উত্তরণ ঘটছে ভারতের চার মহানগরের কেব্লসেবা-ব্যবস্থা। ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাই—এই চার মহানগরের কেব্লসেবা-ব্যবস্থাকে ডিজিটালে রূপান্তর করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেশের বাকি অংশে এই ব্যবস্থা ২০১৫ সালের ৩১ মার্চের মধ্যে চালুরও নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতায় রয়েছে ২৮ লাখ কেব্ল টিভির গ্রাহক। কেব্ল টিভি ইকুইপমেন্টস ট্রেডার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কিষাণ কুমার বিনানি জানিয়েছেন, ২০১২ সালের ৩১ মার্চের মধ্যে ডিজিটাল-ব্যবস্থা চালু করতে শুধু কলকাতায়ই ২৫ থেকে ২৮ লাখ সেপটপ বক্স লাগবে। সারা দেশে এখন ছয় কোটি ৮০ লাখ কেব্ল গ্রাহক রয়েছে। কমিটির অন্যতম কর্মকর্তা পবন জাজোডিয়া বলেছেন, ১৯৯০ সালে দেশে মাত্র দুটি টিভি চ্যানেল ছিল। এখন সেই সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে।