কলকাতায় তথ্যপ্রযুক্তির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘ইনফোকম-২০১০’ কলকাতায় শুরু হয়েছে। গতকাল বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল দেবানন্দ কুঁয়ার। তিনি বলেন, ‘তথ্য ও প্রযুক্তি শিল্পের জন্য আমাদের দরজা খুলে দিতে হবে। তথ্যপ্রযুক্তি শিল্প এবার সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তি শিল্পের যত উন্নয়ন হবে, দেশ তত উন্নত হবে, সমৃদ্ধ হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী দেবেশ দাশ। সভাপতিত্ব করেন মেলার আয়োজক সংস্থা আনন্দবাজার গোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডি ডি পুরকায়স্থ। কলকাতার সল্টলেক স্টেডিয়াম চত্বরে চলছে চার দিনের এই কম্পিউটার মেলার। অষ্টমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় যোগ দিয়েছে দেশ-বিদেশের নামীদামি তথ্যপ্রযুক্তি সংস্থা। মেলায় প্রতিদিন থাকছে প্রযুক্তির নানা সেমিনারের। মেলার মূল আয়োজক সংস্থা আনন্দবাজার গোষ্ঠীর অর্থনৈতিক ম্যাগাজিন ’বিজনেস ওয়ার্ল্ড’। —অমর সাহা, কলকাতা