কলকাতায় পুলিশের ওয়েবসাইটে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় সিআইডির ওয়েবসাইট ও কলকাতার পুলিশ কমিশনার রঞ্জিত কুমার পচনন্দার ব্যক্তিগত ই-মেইল বেদখল (হ্যাকড) হয়েছে। আর এ নিয়ে খোদ পুলিশ প্রশাসনে শুরু হয়েছে আলোচনা। শুধু কি তাই? পুলিশ কমিশনারের ব্যক্তিগত ই-মেইল থেকে হ্যাকাররা শুক্রবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে একটি বার্তাও পাঠিয়েছে। সেই বার্তার খবর পাওয়ার পরই পুলিশ কর্তাদের টনক নড়ে। এখন তদন্ত শুরু হয়েছে, কারা এই ই-মেইল হ্যাকড করেছে।অন্যদিকে গত রোববার সিআইডির ওয়েবসাইটে ঢুকে প্রথম পৃষ্ঠায় নিজেদের বক্তব্য জানিয়ে দেয় ‘মুসলিম লিবারেশন আর্মি’ নামের একটি সংগঠন। এর পরই তদন্তে নেমে সিআইডি ইন্টারনেট প্রটোকল (আইপি) ঠিকানা যাচাই করে জানতে পারে, এটি হ্যাকড করা হয়েছিল পাকিস্তানের করাচি থেকে। যদিও সিআইডি এ ঘটনা জানার পরই তাদের ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছিল। এ ছাড়া বৃহস্পতিবার কলকাতার আলীপুরের আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে বিদেশি হ্যাকাররা হানা দেয়। —অমর সাহা, কলকাতা