কলকাতায় শেষ হলো ‘ইনফোকম’
ভারতের তথ্যপ্রযুক্তির সর্ববৃহৎ মেলা ‘ইনফোকম ২০১১’ গতকাল রোববার শেষ হচ্ছে। মেলায় শুরু হয় ১৭ ফেব্রুয়ারি কলকাতার সল্টলেক স্টেডিয়াম চত্বরে। চার দিনের এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী দেবেশ দাশ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইনফোকমের চেয়ারম্যান ও আনন্দবাজার প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি ডি পুরকায়স্থ, ইনফোসিস টেকনোলজিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এন আর নারায়ণ মূর্তি, বিজনেস ওয়ার্ল্ডের সম্পাদক প্রসেনজিৎ দত্ত প্রমুখ। এ উপলক্ষে কলকাতার সল্টলেক স্টেডিয়াম চত্বরে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী এক কম্পিউটার মেলার। মেলায় যোগ দিয়েছেন দেশ-বিদেশের অন্তত এক হাজার প্রতিনিধি। আরও যোগ দিয়েছে দেশ-বিদেশের ৯০টি নামীদামি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান। মেলার মূল আয়োজক আনন্দবাজার গোষ্ঠীর বিজনেস ম্যাগাজিন বিজনেস ওয়ার্ল্ড। —অমর সাহা, কলকাতা