কলকাতায় শেষহচ্ছে কম্পাস মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা কম্পাস আজ সোমবার কলকাতায় শেষ হচ্ছে। ২৮ জানুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয়েছিল চার দিনব্যাপী আয়োজিত এই তথ্যপ্রযুক্তি মেলা। এটিই পূর্ব ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা। এই মেলায় তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত ৭০টি প্রতিষ্ঠান যোগ দেয়। এরমধ্যে উল্লেখযোগ্য রয়েছে ডেল, এইচপি, এইচসিএল, মাইক্রোসফট, আসুস, সিগেট, এলজি, ক্যানন তোশিবা, লেনোভো, ক্যালট্রন, ফ্রনটেক, আদাতা, ক্যাসপারস্কি ইত্যাদি। এই মেলার আয়োজক কম্পিউটার অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। —অমর সাহা, কলকাতা