কলকাতায় সাইবার অপরাধ থানার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার অপরাধ দমনের লক্ষ্যে এবার কলকাতায় প্রতিষ্ঠা করা হয়েছে একটি সাইবার অপরাধ থানা। এটি নির্মাণ করা হয়েছে কলকাতা পুলিশের প্রধান কার্যালয় লাল বাজারে। এ জন্য এখানের গোয়েন্দা বিভাগের একটি একতলা ভবনে ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে এই সাইবার অপরাধ থানার। এই সাইবার থানার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) দময়ন্তী সেন। কলকাতার ৪৮টি থানা এলাকার সাইবার-সংক্রান্ত অপরাধসম্পর্কিত অভিযোগ এখানে গ্রহণ করা হবে। ২৪ ঘণ্টা খোলা থাকবে এই থানা।প্রসঙ্গত, এর আগে কলকাতা পুলিশ কলকাতায় একটি সাইবার অপরাধ থানা গড়ার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করে। সম্প্রতি রাজ্য সরকার সেই আবেদনে সাড়া দিয়ে সাইবার থানা গড়ার উদ্যোগ নেয়। —অমর সাহা, কলকাতা