কলকাতায় সাইবার ফরেনসিক ল্যাবরেটরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে ব্যাংক জালিয়াতি রোধে এবার ভারতের কলকাতায় চালু করা হয়েছে সাইবার ফরেনসিক ল্যাবরেটরি। এখানে বসানো হয়েছে তিনটি ডিজিটাল ইনটেলিজেন্স ওয়ার্ক মেশিন। এই যন্ত্রগুলোই অনলাইনে ব্যাংক জালিয়াতি রোধে বিভিন্ন ব্যবস্থা নেবে। কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে স্থাপন করা হয়েছে এই সাইবার ফরেনসিক ল্যাবরেটরি। শেয়ার জালিয়াতি রোধ করতে শিগগিরই এখানে বসানো হবে ওয়ার্ক মেশিন। এর ফলে গোয়েন্দা পুলিশের দৃষ্টি এড়িয়ে ব্যাংক হিসাব বা শেয়ার জালিয়াতি করে কেউ পালাতে পারবে না। অনলাইনে যাঁরা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে লেনদেন করেন তাঁদের জন্য কলকাতা গোয়েন্দা পুলিশের এই ব্যবস্থা সহায়ক হয়ে উঠছে। —অমর সাহা, কলকাতা