কলকাতায় স্বল্পমূল্যে মুঠোফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষের দিন কলকাতার বাজারে এই প্রথম আসছে কম মূল্যের মুঠোফোন, যার দাম ৫০০ রুপি। এটিই ভারতের মুঠোফোন বাজারে সবচেয়ে কম দামের। কলকাতার মুঠোফোন প্রস্তুতকারক সংস্থা জিপি ইনফোটেকের তৈরি এই সেট ইতিমধ্যেই বেশ আগ্রহ সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানের প্রধান বিজয় আগরওয়াল জানান, প্রথম পর্যায়ে রঙিন পর্দার প্রায় পাঁচ লাখ মুঠোফোন বাজারে ছাড়া হবে। তিনি আরও জানান, জিপি ইনফোটেক চলতি বছর আরও ২০টি মডেলের মুঠোফোন বাজারে ছাড়ছে। এর মূল্য হবে ছয় হাজার রুপির নিচে। তবে এই ২০টির মধ্যে ১২টিই হবে স্মার্ট ফোন। —অমর সাহা, কলকাতা