কলকাতায় স্যাটেলাইট সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা মহানগরের অদূরে গড়ে ওঠা রাজারহাট টাউন বা উপশহরকে এবার স্যাটেলাইট সিটির মর্যাদা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সারা দেশের মধ্যে এই প্রথম নির্মীয়মাণ কোনো নগরকে ভারতের কেন্দ্রীয় সরকার স্যাটেলাইট সিটির মর্যাদা দিল। এই লক্ষ্যে শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের নগরোন্নয়ন মন্ত্রকের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার ও হিডকোর মধ্যে একটি চুক্তি সম্পাদন হয়েছে। এর ফলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক ‘জওহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশন’-এর মাধ্যমে এই শহরের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা দেবে। ফলে এই স্যাটেলাইট সিটির উন্নয়নের জন্য এখন ৮০ শতাংশ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার আর ২০ শতাংশ বহন করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও হিডকো। বলা বাহুল্য, এই রাজারহাট উপশহরে ইতিমধ্যে বেশ কয়েকটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থা তথ্যপ্রযুক্তি পার্ক গড়ে তুলেছে। —অমর সাহা, কলকাতা