কলসেন্টারের জন্য কর অব্যাহতির আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগের পরিচালক মো. জাকির হোসাইন। অনুষ্ঠানে বাক্যর ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল খায়ের জিয়া আহমেদের সঙ্গে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তাঁরা বাংলাদেশের কলসেন্টার শিল্পের বিকাশে বিটিআরসির আন্তরিক সহযোগিতা কামনা করে বেশ কয়েকটি সুপারিশ করেন। এর মধ্যে রয়েছে একই অফিস ফ্লোরে ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল অপারেশনের অনুমতি, কলসেন্টারের জন্য কর অব্যাহতি, বিটিআরসির সঙ্গে কলসেন্টারের রাজস্ব অংশীদারি রদের আহ্বান ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগসহ কলসেন্টারের নিজস্ব আলাদা ভবন ইত্যাদি। —বিজ্ঞপ্তি