কলা দিয়ে কি-বোর্ড! (ভিডিও)
প্রযুক্তিতে কলার অভিনব ব্যবহার পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) দুই শিক্ষার্থী। এ ব্যাপারে বিবিসির খবরে বলা হয়, কলা থেকে কি-বোর্ড বানিয়ে তা দিয়ে পিয়ানো বাজিয়েছেন তাঁরা।শিক্ষার্থীরা কলাকে পিয়ানো হিসেবে ব্যবহার করতে ‘ম্যাকি ম্যাকি’ নামের একটি যন্ত্র তৈরি করেছেন। শিক্ষার্থীদের দাবি, তাঁদের তৈরি যন্ত্রটি কেবল কলা নয়, বিদ্যুত্পরিবাহী যেকোনো বস্তুকে টাচ প্যাড বা কি-বোর্ডে রূপান্তর করতে পারে।ম্যাকি ম্যাকির আবিষ্কারক জে সিলভার ও এরিক রোজেনব্যম দুজনই এমআইটির শিক্ষার্থী। তাঁরা এই উদ্ভাবন বিষয়ে জানান, ম্যাকি ম্যাকি ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কেবল একটি ইউএসবি কেবল, বেসপোক সার্কিট বোর্ড ও একটি অ্যালিগেটর ক্লিপ। ইউএসবি কেবল ব্যবহার করে এটিকে পিসি বা ল্যাপটপের সঙ্গে কানেকশন দিয়ে অ্যালিগেটর ক্লিপটি লাগাতে হবে বিদ্যুত্পরিবাহী যেকোনো বস্তুর সঙ্গে। আগে থেকে প্রোগ্রাম করে রাখা সার্কিট বোর্ডটি সাধারণ কি-বোর্ডের মতোই ব্যবহার করা যায়।