কলারোয়ায় শিক্ষায় আইসিটি বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়ায় ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)’ শীর্ষক এক কর্মশালা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে সলিমপুর হাজী নাছিরউদ্দীন কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, কলারোয়া উপজেলাকে দ্রুত আইসিটির আওতায় নিয়ে আসা হবে। এ উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তথ্যপ্রযুক্তির জন্য সব ধরনের সরঞ্জাম সরবরাহ করা হবে। এ জন্য শিক্ষকদের কম্পিউটার ও ইন্টারনেটের প্রশিক্ষণ নিয়ে ছাত্রছাত্রীদের দক্ষ করে তুলতে হবে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, সাতক্ষীরার জেলা প্রশাসক আবদুস সামাদ, মাধ্যমিক শিক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রকল্পের পরিচালক মো. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা পুলিশ সুপার হাবিবুর রহমান খান, শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এ কে এম ফেরদৌস, যশোর পৌরসভার সাবেক মেয়র মো. কামরুজ্জামান, কলারোয়া উপজেলার চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম, মনিরামপুরের চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, কেশবপুরের উপজেলা চেয়ারম্যান আমির হোসেন, কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম তারিকুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের প্রথম পর্বে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের ধারণা ও ডিজিটাল কনটেন্টবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। —কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা