কলেজের ছুটিও ২৯ জুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে স্কুল-মাদ্রাসার মতো সরকারি-বেসরকারি কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও ২৯ জুন থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি থাকবে। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।

গতকাল মঙ্গলবার সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কারিগরিসহ সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে এবার প্রথম রোজা থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।