কল্যাণের শখ গাড়ি চালানো, বাবার শখ গান গাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা পিটার কোড়াইয়ার সঙ্গে কল্যাণ। ছবি: অধুনা
বাবা পিটার কোড়াইয়ার সঙ্গে কল্যাণ। ছবি: অধুনা

অভিনয়শিল্পী কল্যাণ। তাঁর বাবা পিটার কোড়াইয়া। তিনি হোটেল ব্যবস্থাপনা বিষয়ের প্রশিক্ষক।আজ জানা যাক দুই প্রজন্মের এই ছেলে ও বাবার পছন্দ-অপছন্দের কথা।
১. যা খেতে ভালো লাগে...
কল্যাণ: বাইরের খাবারের মধ্যে বিরিয়ানি ও ফাস্টফুড আমার প্রিয়। কাজের কারণে অনেকটা সময় বাইরে থাকতে হয় বলেই বাড়িতে খুব একটা খাওয়া হয় না। তবে বাড়িতে থাকলে বাইরের কিছু খাই না।
বাবা: বাড়ির ও বাইরের সব ধরনের খাবারই ভালো লাগে। ইলিশ মাছ, শাকসবজি ও খাসির মাংস বেশি পছন্দ।
২.অবসরে কী করেন?
কল্যাণ: সিনেমা দেখে সময় কাটাই। সব ধরনের ছবি দেখতেই পছন্দ করি।
বাবা: গান শুনতে ভালো লাগে। এ ছাড়া অবসর পেলে টেলিভিশনে সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান দেখি।

৩. যে কাজে বিরক্ত বোধ করি...
কল্যাণ: অনেক সময় নিয়ে ধীরে ধীরে করতে হয় এমন কাজে বিরক্ত বোধ করি। কোনো কিছুর জন্য অপেক্ষা করাও ভালো লাগে না।
বাবা: কোনো কাজেই বিরক্ত বোধ করি না।
৪. পছন্দের পোশাক কোনটি?
কল্যাণ: টি-শার্ট ও জিনস। একটু ঢিলেঢালা শার্টে বেশি আরাম বোধ করি।
বাবা: পেশাগত কাজের কারণে আনুষ্ঠানিক পোশাক পরতে হয়েছে সব সময়।
৫. রেগে গেলে কী করেন?
কল্যাণ: রেগে গেলে চিৎকার করে মেজাজ ঠান্ডা করে ফেলি। কিছু বলতে না পারলে রাগটা ভেতরে চেপে চুপচাপ বসে থাকি।
বাবা: চুপ করে থাকি।
৬. শখের কাজ...
কল্যাণ: গাড়ি চালানো আমার শখ।
বাবা: গান গাইতে পছন্দ করি। পেশাগত কারণে নয়, মনের আনন্দের জন্য গান গাওয়াই আমার একটি শখ।
৭. পত্রিকার যে অংশটি আগে পড়া হয়...
কল্যাণ: বিনোদন পাতাটা প্রথমে দেখি। এরপর অন্যান্য পাতার খবরগুলো পড়ি।
বাবা: শিরোনাম দেখি আগে। এ ছাড়া সংস্কৃতিবিষয়ক খবরগুলো পড়া হয়।
৮. চা ও কফির মধ্যে কোনটি প্রিয়?
কল্যাণ: দুধ-চা।
বাবা: দুধ ও চিনি দেওয়া কফি।
৯. পছন্দের খেলা...
কল্যাণ: ক্রিকেট খেলাই বেশি দেখা হয়। তবে বিশ্বকাপ ফুটবলের সব খেলা দেখার চেষ্টা করি। সময় পেলে রেসলিংও দেখি।
বাবা: ফুটবল খেলার প্রতিই আগ্রহ বেশি।