কাকলী হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কাকলী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সাইটটি চালুর সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি আফসার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হুদা, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শামসুর রকিবসহ কমিটির সদস্যরা। www.kakolialumniassociation.com ঠিকানার এই সাইটে স্কুলের বিভিন্ন তথ্য পাওয়া যাবে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকা, উদ্দেশ্য, কার্যক্রম, ফটোগ্যালারি, নিবন্ধন, সদস্যদের নাম ও ঠিকানা এবং বিভিন্ন অনুষ্ঠানের খবর এতে থাকবে। —বিজ্ঞপ্তি