প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাগজের ঘষায় শরীরের কোনো অংশ কেটে গিয়ে কি মানুষের মৃত্যু হতে পারে? বিশেষজ্ঞদের মতে, সুস্থ-স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে এ রকম মৃত্যুর আশঙ্কা খুবই কম। তবে যাঁরা হেমোফিলিয়া ও দীর্ঘক্ষণ ধরে রক্তক্ষরণজাতীয় রোগে আক্রান্ত, তাঁদের শরীর কাগজের ঘষায় অল্প কাটলেও মৃত্যুঝুঁকি রয়েছে। এসব রোগীর জিবের ছোট অংশ কাটলেও মাত্র আট ঘণ্টায় শরীরের ২৫ শতাংশ রক্ত বেরিয়ে যেতে পারে। তাই চিঠির খাম বা অন্য কোনো কাগজের ধারালো কোনায় জিব ছোঁয়ানোর ব্যাপারে সাবধান! শরীরের কোনো অংশ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোট রক্তের ৪০ শতাংশ বেরিয়ে গেলে তিনি মারা যেতে পারেন। হাত ও পায়ের ধমনি মাংসপেশির অভ্যন্তরে সুরক্ষিত থাকে। তাই পৃথিবীর সবচেয়ে শক্ত কাগজেও (ম্যানিলা কার্ড) সেগুলো কেটে যাওয়ার আশঙ্কা প্রায় নেই। পপুলার সায়েন্স।