কাগুজে নোট পরিষ্কারে কার্বন ডাই-অক্সাইড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো ময়লা নোট নিতে সবারই অনিচ্ছা। এই সমস্যার সমাধানে মার্কিন গবেষকেরা ব্যবহার করছেন সুপারক্রিটিক্যাল কার্বন ডাই-অক্সাইড নামের একটি তরল পরিষ্কারক। এতে বিপুল পরিমাণ খরচ বাঁচানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
মানুষের মেদগ্রন্থি নিঃসৃত রস কাগজের মুদ্রা বা নোটকে দ্রুত হলুদ ও নরম করে তোলার জন্য দায়ী। ওই গ্রন্থিরস অপসারণে সুপারক্রিটিক্যাল কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে কার্যকর ফল পাওয়া যায়। মার্কিন ডলারের কাগুজে নোটের আয়ু সাধারণত ৩ থেকে ১৫ বছর। অকেজো নোটগুলো সংগ্রহ করে নষ্ট করা এবং নতুন নোট ছাপার পুরো প্রক্রিয়ায় প্রতিবছর খরচ পড়ে প্রায় এক হাজার কোটি মার্কিন ডলার। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক প্রতিবছর প্রায় ১৫ হাজার কোটি কাগুজে নোট ছাপে। কারণ, বিভিন্ন যন্ত্রে ব্যবহারের প্রয়োজনে ডলারের পরিচ্ছন্ন নোট প্রয়োজন হয়। পপুলার সায়েন্স।