কাছের টয়লেটের হদিস জানাবে ‘হুগনুড’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথে-ঘাটে বেরিয়ে অনেককে মাঝেমধ্যেই টয়লেট বিড়ম্বনায় পড়তে হয়। বিড়ম্বনা বলে বিড়ম্বনা! আর যদি তা কোনো অচেনা জায়গা হয় তাহলেই শেষ! বেড়াতে গিয়ে টয়লেট বিড়ম্বনায় অস্বস্তির মাত্রা কেমন হয়, তা ভুক্তভোগী মাত্রই জানে। কিন্তু স্মার্টফোনের ‘হুগনুড’ অ্যাপ্লিকেশনের কল্যাণে আপনি যদি নেদারল্যান্ডস ভ্রমণেও যান, সেখানকার নিকটস্থ পাবলিক টয়লেটের সন্ধান পেতে মোটেও বেগ পেতে হবে না। স্মার্টফোনের এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই পাওয়া যাবে কাছের টয়লেটের হদিস। সম্প্রতি ইউনিভার্সিটি অব আমস্টারডামের শিক্ষার্থীরা হুগনুড নামের এই অ্যাপ্লিকেশনটি তৈরি করেছে। হুগনুডের অর্থ হচ্ছে ‘অতি প্রয়োজনীয়’। সরকারি তথ্য ব্যবহার করে কাছাকাছি টয়লেটের অবস্থান জানিয়ে দেবে হুগনুড।এই অ্যাপ্লিকেশনটি পাবলিক এবং সেমি-পাবলিক টয়লেটের মধ্যে পার্থক্য দেখাতে পারবে। ডেইলি মেইল জানিয়েছে, আপাতত কেবল নেদারল্যান্ডসে অ্যাপ্লিকেশনটির ব্যবহার সীমাবদ্ধ থাকলেও উদ্ভাবকেরা আশা করছেন, শিগগিরই এ অ্যাপ্লিকেশনটি পশ্চিমা দেশগুলোতেও জনপ্রিয় হবে।