কাজের গতি বাড়াতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও পরিবারের আবহ থাকলে কর্মীদের উৎপাদনশীলতা বাড়ে। চাকরি নিয়ে তাঁদের সন্তুষ্টিও তৈরি হয়। আর অন্য চাকরিতে তাঁদের চলে যাওয়ার প্রবণতা কমে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসব কথা জানিয়েছেন। পাবলিক পার্সোনেল ম্যানেজমেন্ট সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দক্ষিণ কোরিয়ার ১৪২টি প্রতিষ্ঠানের কর্মীদের ওপর ওই গবেষণা জরিপ চালানো হয়। এতে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ, পারিবারিক আবহ, মাতৃত্ব ও শিশু পরিচর্যার ছুটি নেওয়ার সুযোগ, কর্মক্ষেত্রে সন্তানদের পরিচর্যার সুবিধা, নৈশকালীন ও বাড়তি দায়িত্ব পালনের বাধ্যবাধকতা প্রভৃতি বিষয় বিবেচনায় নেওয়া হয়। প্রতিষ্ঠানের বাইরেও তাঁদের আচার-আচরণে কর্মক্ষেত্রের অনেক ইতিবাচক বৈশিষ্ট্যের প্রভাব পড়ে।
আইএএনএস।