কাজের ফাঁকে স্মার্টফোন-বিরতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে হালকা বিরতি নিলে কর্মীদের মেজাজ ফুরফুরে হয়। ফলে কাজের মানও বাড়ে। যুক্তরাষ্ট্রের ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞ সুয়েওল কিম ও তাঁর সহযোগীদের গবেষণায় এ তথ্য মিলেছে। কিম একাধিক প্রতিষ্ঠানের ৭২ জন কর্মীর ওপর গবেষণা করেন। গবেষণায় অংশগ্রহণকারী কর্মীরা সবাই দৈনিক আট ঘণ্টা করে কাজ করেন। তাঁরা প্রতিদিন নিয়মিত বিরতির বাইরে গড়ে অতিরিক্ত মাত্র ২২ মিনিটের স্মার্টফোন-বিরতি নেন। এ সময় তাঁরা স্মার্টফোনে প্রিয়জনকে বার্তা পাঠান কিংবা কোনো খেলায় মেতে ওঠেন। আর এতেই তাঁদের মন আনন্দে ভরে ওঠে। প্রসন্ন চিত্তে তাঁরা কাজ করেন। প্রাতিষ্ঠানিক উৎপাদনও হয় ভালো। সূত্র: ফিজিকস ডট অরগ্।