কাঠখোট্টা আম্পায়ারগণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম্পায়াররা পেশাগত কারণে ‘যাহা বলিব সত্য বলিব’ নীতিতে অটল। যেহেতু তাঁরাও মানুষ, তাই ভুলভ্রান্তিও তাঁদের হয়। তবে এবার নিষ্প্রাণ কিছু আম্পায়ারের খোঁজ পেয়েছে রস‍+আলো। দুনিয়ার নানা প্রান্তে দিনের পর দিন ক্রিকেটের নানা সংকেত দিয়ে আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তাঁরা। পরিচিত হোন তাঁদের সঙ্গে! লেখা:আবদুল্লাহ মামুর

নেলসন ম্যান্ডেলা স্ট্যাচু
নেলসন ম্যান্ডেলা স্ট্যাচু

নেলসন ম্যান্ডেলা স্ট্যাচু
এই আম্পায়ারের নাম হলো নেলসন ম্যান্ডেলা! থাকেন সেই দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। তাঁর হাত থেকে ‘বাদ যাবে না কোনো ওয়াইড’!

জর্জ ওয়াশিংটন
জর্জ ওয়াশিংটন

জর্জ ওয়াশিংটন
শুধু একবার ত্যাড়ামি করে দেখো, সোজা আউট দিয়ে দেব! জর্জ ওয়াশিংটনের ভাস্কর্য মনে হয় সেটাই বলতে চাইছে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মিউজিয়াম অব আমেরিকান হিস্ট্রিতে বসে!

রকি স্ট্যাচু
রকি স্ট্যাচু

রকি স্ট্যাচু
ব্যাটসম্যানদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আম্পায়ার বোধ হয় এই ভদ্রলোক! রকি স্ট্যাচুর দেখা মেলে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মিউজিয়াম অব আর্টের সামনে।

উইলিয়াম ওয়ালেস স্ট্যাচু
উইলিয়াম ওয়ালেস স্ট্যাচু

উইলিয়াম ওয়ালেস স্ট্যাচু
এই আম্পায়ার নো বল ডেকেছেন। এটা নিয়ে আর ‘নো উচ্চবাচ্য’! উইলিয়াম ওয়ালেস স্ট্যাচু নামের এই ভাস্কর্য দাঁড়িয়ে আছে স্কটল্যান্ডে।

স্ট্যাচু অব লিবার্টি
স্ট্যাচু অব লিবার্টি

স্ট্যাচু অব লিবার্টি
খাপ খুলে তরবারি বের করে সব কচুকাটা করার সংকেত আর ক্রিকেটে পাওয়ার প্লে শুরুর ইঙ্গিত যেন একই কথা! সেটাই হয়তো বোঝানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি 

ব্রুস লি
ব্রুস লি

ব্রুস লি
এই আম্পায়ার সম্ভবত নিউজিল্যান্ডের বিলি বাউডেন থেকে অনুপ্রাণিত! ব্রুস লির ভাস্কর্য দাঁড়িয়ে আছে হংকংয়ে।

দ্য থিংকার
দ্য থিংকার

দ্য থিংকার
এবং এই ভদ্রলোক হচ্ছেন তিনি, যাঁকে সচরাচর টিভির পর্দায় দেখা যায় না—থার্ড আম্পায়ার। রানআউট হয়েছে কি হয়নি, সেটাই যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন ফিলাডেলফিয়ার দ্য থিংকার।