কান দেখে লোক চেনা

ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপই শুধু নয় এখন পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবে মানুষের কান ব্যবহার করা যায় কি না সে চিন্তা-ভাবনাও হচ্ছে। অনলাইন সেবাদাতা ইয়াহু কর্তৃপক্ষ সম্প্রতি মানুষের কান দেখে ব্যবহারকারী শনাক্ত করার নতুন ধারণা নিয়ে কাজ করছে। এ পদ্ধতিতে ফোনের টাচস্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পরিবর্তে এমন প্রযুক্তি থাকবে যাতে ব্যবহারকারীকে তার কানের গঠন দেখে শনাক্ত করবে স্মার্টফোন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গবেষক ক্রিশ্চিয়ান হোলজ, সেনাকা বুথপিতায়া, ম্যারিয়াস কাস্ট মিলে মানুষের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে বিভিন্ন ক্ষেত্রে যাতে বায়োমেট্রিক পদ্ধতির শনাক্তকরণ ব্যবস্থা হিসেবে ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করছেন। তাঁদের উদ্ভাবিত নতুন পদ্ধতিতে মানুষের কারণ, হাতের তালুর ছাপ, ফোন ধরে রাখার অভ্যাসের মতো বিষয়গুলোকে শনাক্ত করতে পারবে।